রোহিঙ্গা ক্যাম্পে কিশোরীর আত্মহত্যা


প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৭ জুলাই) সন্ধ্যার দিকে বালুখালী ১০ নম্ব ক্যাম্পের এইচ-৪৬ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত দিল কাইছ (১৪) ওই ক্যাম্পের ইবাদ উল্লাহর মেয়ে।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে পিতা-মাতার সঙ্গে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Facebook Comment

















