Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লংগদুতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুর রহিম

লংগদু প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ বিচারকদের বিবেচনায় লংগদু উপজেলায় করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মো. আব্দুর রহিম ৩ ডিসেম্বর/১৯৯৯ মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসায় সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হন। ২০১২ সালের ২২ এপ্রিল উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয়ে তিনি প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং ২০১৬ সালে প্রথমবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।

২০১৬ সালের ২ আগস্ট তিনি করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন এবং ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখিও করেন।

প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, এবারের শিক্ষা সপ্তাহে তার বিদ্যালয় থেকে দেশাত্মবোধক ও নজরুল সঙ্গীতে ধরিত্রি চাকমা ‘ক’ বিভাগে এবং অনিমা চাকমা ‘খ’ বিভাগে রবীন্দ্র সঙ্গীতে উপজেলায় সেরা নির্বাচিত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন