Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ দুই উপজাতি চাঁদাবাজ আটক

UePeZP`Rn` copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেরায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই উপজাতি চাঁদাবাজকে আটক করেছে বলে জানা গেছে। রোববার সকলা সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের বেলতলী পাড়া নামক এলাকায় ধুরুং খালে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৯ এমএম বোরের চায়না ১টি পিস্তল, ৩রাইন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের একটি তালিকা, ২টি মোবাইল সেট ও ৬হাজার ৮শ ৩৬টাকাসহ আটক করা হয়।

আটককৃতরা হলো, দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়া এলাকার মৃত সুরৎ চাকমার ছেলে অসিনি চাকমা (৫০) ও রাইঙ্গামাছড়া এলাকার ভুলন চাকমার ছেলে কিনাধন চাকমা (২০)। লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মনিরুল হোসেন’র নেতৃত্বে এ অভিযান চালানো হয় বলে জানা গেছে। সূত্রে উল্লেখ রোববার হাঁটের দিন বেলতলী কুম্বানামে (ধুরুং খাল) নামে পরিচিত স্থানটিতে বিভিন্ন প্রজাতীর বাঁশ, কাঠসহ লক্ষ লক্ষ টাকার নানা পণ্য ক্রয়-বিক্রয় হয়।

আটককৃতদের অস্ত্র ও অন্যান্য জিনিসসহ লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়। থানার এস.আই মো. মফিজুল ইসলাম সাংবাদিকদের জানান এ ব্যাপারে একটি অস্ত্র আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। জিগ্যাসাবাদ শেষে সোমবার সকালে আসামীদের খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে বলে জানান, থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) এসআই মো. আহাদুজ্জামান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন