লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন: ভোট গ্রহণ শেষ চলছে গণনা, ভোট কাস্টিং প্রায় ৬৫ভাগ

Vot 3

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচনে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটা ভোট গ্রহণ শেষে এখন চলছে গনণার কাজ। বিভিন্ন কেন্দ্র ঘুরে প্রিসাইডিং অফিসারর দের মাধ্যমে জানা গেছেন কোথাও ৫৫ভাগ, আবার কোথাও ৬৫ ও ৭০ভাগ ভোট কাস্টিং হয়েছে। গড় হিসেবে করে প্রায় ১১টি কেন্দ্রে প্রায় ৬৫ভাগ ভোট কাস্টিং হয়েছে বলে জানা গেছে। তবে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কাস্টিং ৭০ভাগ।

একটি সহকারি প্রিসাইডিং অফিসার এ প্রতিনিধিকে বলেন, তার কক্ষে ভোট ৩১৪টি ভোট গ্রহণ হয়েছে, মোট ভোট ৩৫০টি। ওই কক্ষে ভোট কাস্টিং প্রায় ৮০ভাগ যদিও তখন ভোট দেয়ার সময় আরো ৫০মিনিট বাকি ছিল। এদিকে প্রত্যন্ত এলাকা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত বর্মাছড়ি ইউনিয়নের ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা ই.আ.ম মামুন মজুমদার ভোট গ্রহণ শেষ হওয়ার কিছু আগে জানান, কোন প্রকার অঘটন ছাড়াই ভোট গ্রহণ শেষ হতে যাচ্ছে। এই কেন্দ্রে প্রায় ৭৫ভাগ ভোট কাস্টিং হয়েছে।

Vot 4

যতিন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেওয়ান পাড়া সরকারি পাথমিক বিদ্যালয়, দুল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মংহলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে অনেকটা শান্তি পূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। যতিন্দ্র কার্বারি পাড়া কেন্দ্রে বেলা ১২টার আগেই বেশির ভাগ ভোটার উপস্থি হয়ে যায়। সেখানে নারি পুরষের দূর্ঘ লাইন দেখা যায়। ঝুকি পূর্ণ কেন্দ্রগুলোতেও ভোটার উপস্থিতি ভাল ছিল বলে সূত্রে জানা যায়। সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত ওসমান জানান, কোথাও কোন গোলযোগ প্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। সেনাবাহিনী র‌্যাব, পুলিশ বিজিপি টহল ছিল সার্বক্ষনিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন