সাজেকে পূজামণ্ডপে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

fec-image

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নে দুইটি এবং বঙ্গলতুলীর একটি মণ্ডপে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় মহোৎসব ‘শারদীয় দুর্গা উৎসব’ উদযাপিত হচ্ছে।

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। পূজামণ্ডপ স্থানগুলোতে বসেছে ছোট-ছোট মেলা।

বৃহস্পতিবার বিকাল আড়াইটার দিকে সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পুজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান স্বেচ্ছাসেবক দলের জন্য ক্যাপ এবং বাচ্চাদের জন্য চকলেট সহ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ‘দুর্গাপূজার শুভেচ্ছা’ বিনিময় করেছেন লে. কর্নেল খাইরুল আমিন পিএসসি, ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাজেক থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন (পিচ্চি), সাজেক থানা যুবদলের সভাপতি মো. মামুনুর রশিদ মামুন প্রমুখ।

জোন কমান্ডার বলেন, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা উৎসব। আজকের সপ্তমীতে পূজা মণ্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি-বাঙালি একত্রিত হয়ে যেভাবে পূজা মন্ডপে এসেছেন তাতে বুঝা যায় প্রত্যেকে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং এক ধর্ম অন্য ধর্মকে শ্রদ্বাকরে থাকেন।

এরই মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে বলে মনে করেন তিনি।

আরও বলেন, সবাই একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারলে সামাজিক অবক্ষয় হবেনা এবং ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে সেনাবাহিনী বাঘাইহাট জোন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন