হরমুজ প্রণালি ঘিরে ফের হুমকি ট্রাম্পের

fec-image

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি না হওয়ার পর হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী সব জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা যেকোনো জাহাজকে হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হতে বাধা দেওয়ার প্রক্রিয়া শুরু করব।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন একটি ব্যবস্থা চালু হতে পারে যেখানে সব জাহাজকে প্রবেশ ও প্রস্থানের অনুমতি দেওয়া হবে, তবে ইরান এখন পর্যন্ত এমন ব্যবস্থা কার্যকর করতে দেয়নি।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী সব জাহাজকে থামিয়ে ব্যবস্থা নিতে।

তিনি আরও বলেন, ‘যারা অবৈধ টোল পরিশোধ করবে, তাদের সমুদ্রে নিরাপদ চলাচলের সুযোগ দেওয়া হবে না।’

সূত্র: আল জাজিরা

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন