Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

হাঁপানি প্রতিরোধে গাজর-টমেটো-বাঁধাকপি

Asthma-prevention-Carrot-To-655x360
লাইফস্টাইল ডেস্ক:

অ্যাজমা বা হাঁপানি হল শ্বাসনালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি রোগ৷আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভাস ও পরিবেশদূষণ থেকে শুরু করে বিভিন্নরকম ওষুধের প্রতিক্রিয়ার ফলে হাঁপানি রোগীর সংখ্যা বাড়ছে। তবে গবেষণায় দেখা যায়, যাঁদের প্রচুর পরিমাণে টমেটো, গাজর ও সবুজ পাতাওয়ালা শাকসবজি খাওয়ার অভ্যাস আছে, তাঁরা হাঁপানিতে অন্যদের তুলনায় কম আক্রান্ত হয়ে থাকেন। এই রোগটি যেকোনও বয়সেই হতে পারে৷

গবেষণায় জানা গিয়েছে, হাঁপানি থেকে রোগে শাকসবজির ভূমিকার কথা । দেখা গিয়েছে, শাকসবজির যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, তা শ্বাসনালির সুরক্ষা নিশ্চিত করে।

গাজর, টমেটোর রস ও বাঁধাকপিতে ক্যারোটিনয়েড নামের একটি উপাদান থাকে, যা পরবর্তী সময়ে ভিটামিন-এ তে পরিবর্তিত হয়। ভিটামিন-এ অন্য অনেক কাজের পাশাপাশি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শ্বাসনালির আবরণ কলাকে সুসংহত করে।
তবে বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রে হাঁপানি বংশগত কারনেও হয়ে থাকে। তখন এই খাদ্যগুলো অনেক সময়ে হাঁপানি প্রতিরোধে কাজে নাও আসতে পারে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *