হাদির মাথায় গুলি: এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।
ডা. মোস্তাক আহমেদ বলেন, ‘শরিফ ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে।’
তিনি আরও জানান, হাদির মাথার সিটিস্ক্যান করে গুলির সামান্য একটি অংশ বা ‘পিলেট’ দেখা গিয়েছিল এবং অপারেশনের মাধ্যমে সেই অংশটি বের করা হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে অপারেশন সম্পন্ন হয়। তবে অস্ত্রোপচারের পরও চিকিৎসকরা জানিয়েছেন, হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঘটনাপ্রবাহ: শরিফ ওসমান হাদি
Facebook Comment

















