আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে শিক্ষার্থী নিহত


নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষের মধ্যে গুলিতে মুস্তাকিম মিয়া (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত মুস্তাকিম ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সায়দাবাদ এলাকার রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’
ঘটনাপ্রবাহ: নিহত, মারামারি, শিক্ষার্থী
Facebook Comment
















