ভূমিকম্পে

বংশালে ভবনের রেলিংয়ের ইট খসে ৩ পথচারী নিহত

fec-image

ভূমিকম্পের সময় রাজধানীর পুরান ঢাকায় বংশালে একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে তিন পথচারী প্রাণ হারিয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ (শুক্রবার) সকালে ভূমিকম্পের সময় বংশাল থানাধীন কসাইটুলির সাকিনস্থ কেপি ঘোষ স্ট্রিটের একটি সাততলা ভবনের ছাদের রেলিং থেকে ইট খসে পড়ে। এতে তিন পথচারী গুরুতর আহত হন।

পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিহত, বংশাল, ভূমিকম্প
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন