আলীকদমে ইয়াবাসহ ৩ জন আটক


বান্দরবানের আলীকদম নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ার নজির মেম্বার পাড়া আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ০৩ জন আসামিসহ ৭৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৮ হাজার ৬৩২ টাকা আটক করতে সক্ষম হয়েছে আলীকদম থানা পুলিশ।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে।
Facebook Comment

















