Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

আলীকদমে পাথর ও বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড 

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাথর ও বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনেক দিন ধরে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন করে পাচার করা হচ্ছিল। বৃহস্পতিবার এভাবে পাথর ও বালু মজুদের খবর পেয়ে অভিযান চালান আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার।

এসময় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের সামনে ও নজির মেম্বার পাড়া এলাকায় মজুদ রাখা পাথর ভাঙ্গা কাজে নিয়োজিত শ্রমিক ফজজুল কাদের ও ইমরানকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯০ এর ৬ (খ) ধারায় ১০ হাজার করে মোট ২০ হাজার এবং বাবু পাড়ার মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সময় গাড়ি চালক মো. আরিফকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন।

এসময় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশের ক্ষতি হয় এমন কাজের জন্য ভবিষ্যতে অভিযান অব্যহত থাকবে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবান, ভ্রাম্যমান আদালত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন