ইরানে শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত

fec-image

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শত্রুপক্ষের পাঠানো শত শত স্টারলিংক ডিভাইস বাজেয়াপ্ত করেছে তারা।ইরানের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, এখানে শত্রুপক্ষ বলতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোঝানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আইন অনুযায়ী স্টারলিংক সংগ্রহ ও ব্যবহার করা একটি “অপরাধ” এবং যুদ্ধের সময় যে কেউ এমন করে তাহলে তাকে “সর্বোচ্চ শাস্তি” দেওয়া হবে। ইরানে স্টারলিংক ব্যবহারের শাস্তি সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে চলমান ইন্টারনেট বিভ্রাটের কারণে ইরানে থাকা ব্যক্তিদের সাথে যোগাযোগ করা এখনও খুব কঠিন, কিন্তু প্রযুক্তি সচেতন বাসিন্দারা স্পেসএক্সের স্টারলিংক ডিভাইস ব্যবহার করছেন এবং এই একই সংযোগ অন্যদের সাথে ভাগ করে নিচ্ছেন।

সূত্র : বিবিসি বাংলা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন