ইরান সরকারে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ

fec-image

প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র নিয়োগ দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার (২৮ আগস্ট) এক মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ওই নারীকে নিয়োগ দেন।

স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইরান সরকারের প্রথম এ নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি। তিনি মাসুদ পেজেশকিয়ান সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

চুয়ান্ন বছর বয়সি মোহাজেরানি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন।

এর আগে, গত সপ্তাহে শিনা আনসারি নামে এক নারীকে ইরানের উপ-রাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন