ঈদগাও-বাইশারী সড়কে অপহৃত ৩জন মুক্ত

fec-image

মুক্তি

মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
গত সোমবার রামু উপজেলার ঈদগড়-ঈদগাও সড়ক থেকে অপহৃত ৩জনকে ছেড়ে দিয়েছে দুস্কৃতিকারীরা।

মঙ্গলবার রাতে অপহৃতদের নিকটাত্মীয়দের মোবাইল ফোনে সংবাদ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এ ব্যপারে অপহৃত নুর মোহাম্মদের ছোট ভাই রফিক ও জনৈক জোবাইর জানান, রাত ১১.৩৩ টায় তাদের ভাইকে ঈদগাও গজালিয়া এলাকায় ছেড়ে দিয়েছে বলে একটি অজ্ঞাত মোবাইল ফোন থেকে কল করে। পরে ঐ স্থানে অপহৃত ৩জনের সন্ধান পাওয়া যায়।

এর আগে অপহরণের কয়েক ঘণ্টা পর ৪লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহৃতদের পরিবারে ফোন করেছিল দুস্কৃতিকারীরা।

উল্লেখ্য, সোমবার (৮ জুন) সকাল ৯টার দিকে পানেরছড়া নামক ঢালা থেকে অস্ত্রধারী ৭/৮ মুখোষপরিহিত দুর্বৃত্তরা বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৩৫), গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আলী হোসেনের ছেলে আজিজুল হক (২০) ও মহেশখালী মাইজপাড়া এলাকার আবদুল কাদের (৪০)কে অপহরণ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন