ঈদুল ফিতর উপলক্ষে রুমায় দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে কাপড় বিতরণ

রুমা প্রতিনিধি॥
ঈদুল ফিতর উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি‘র পক্ষে দরিদ্র ও দু:স্থ পরিবারের মাঝে কাপড় বিতরণ করেছে। এ উপলক্ষে ৬ জুলাই বেলা সাড়ে ১০টায় সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউপি চেয়ারম্যান শৈমং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাজার কমিটির সভাপতি উজ্জল ধর।
প্রধান অতিথি বলেন, পুরোমাস কষ্টে সিয়াম সাধনার পর এ পবিত্র ঈদুল ফিতর। এই দিনে মুসলিম সম্প্রদায়ের লোকজনসহ সকল মানুষের চিন্তা-চেতনায় সুখ ও সমৃদ্ধির কামনা করেন তিনি।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রুমা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রতন কান্তি দাশ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মুনিরুজ্জামান মুল্লা, আওয়ামী-যুবলীগের উপজেলা সভাপতি সুধীর কান্তি দাশ, রুমা থানা এসআই সাইফুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা সাধন বড়–য়া প্রমুখ।
আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের দ্বিতীয়বার নির্বাচিত চেয়ারম্যান শৈমং মারমা তার সমাপনীর বক্তব্যে বলেন, এলাকার উন্নয়নের লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি‘র প্রতি বেশি করে দেfয়া করতে হবে। যাতে এ উপজেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকে। অনুষ্ঠানসহ বিভিন্ন সময়ে আর্থিকসহ মানবসেবায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিশিষ্ট ব্যবসায়ী রতন কান্তি দাশ অবদানের কথা উল্লেখ করেন শৈমং মারমা।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক থোয়াইনুচিং মারমা, হরিলাল চক্রবর্তীসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও দরিদ্র-দু:স্থ পরিবারের সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন। পরে ঈদুল ফিতর উপলক্ষে ২০০জন নারী-পুরুষ দরিদ্র ও দু:স্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়।

















