উখিয়ায় চেয়ারম্যান পদে জাহাঙ্গীর, নাটকীয়তা শেষে রাসেল ও শাহিন বিজয়ী

fec-image

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে উখিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ফলাফল বিলম্ব ঘোষণা নিয়ে নানা নাটকীয়তাসহ উপজেলা পরিষদের জনতার বিক্ষোভ ও মিছিলের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ মে ) সকাল ৮টা থেকে বিকাল ৪টার পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্র থেকে আসতে থাকে ভোটের ফলাফল।

রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলা কন্টোলরুম থেকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান পদে জাহাঙ্গীর কবির চৌধুরীকে চূড়ান্ত ফলাফলে বিজয়ী ঘোষণা করেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৩৮ হাজার ৫২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল মনছুর চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৭ হাজার ৫২১ ভোট পেয়েছেন।

দুই ভাইস চেয়ারম্যান পদে ফলাফল বিলম্ব ঘোষণা নিয়ে তৈরি হয় নানা নাটকীয়তা। উপজেলা পরিষদের জনতার বিক্ষোভ মিছিলে বাড়ে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে অনেক নাটকীয়তার পর রাত ১১ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান দুই ভাইস চেয়ারম্যান পদে চূড়ান্ত ফলাফলে ঘোষণা করেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহীন আক্তারকে হাস প্রতীক নিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। তার প্রাপ্ত ভোট হচ্ছে ২৭ হাজার ৪৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব কামরুন্নেসা বেবী কলসি প্রতীক প্রাপ্ত ভোট ২৬ হাজার ৯৬০।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক রাসুল চৌধুরী তালা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে। প্রাপ্ত ভোট হচ্ছে ২২ হাজার ৫৯৫। তার নিকটতম প্রার্থী কামাল উদ্দিন মিন্টু মাইক প্রতীকে প্রাপ্ত ভোট হচ্ছে ১৮ হাজার ৮০৮।

উখিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। নারী ভোটার ৭৩ হাজার ১৪ জন। এই নির্বাচনে উখিয়া উপজেলায় ভোট পড়েছে ৪৪.৭৩ শতাংশ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন