চাকসুর হল সংসদ নির্বাচনে

এজিএস পদে লড়ছেন প্রথম খেয়াং মেয়ে মেথুইচিং খেয়াং

fec-image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ও হল সংসদ নির্বাচনে পাহাড়ি ছাত্রীরা পূর্ণাঙ্গ প্যানেল ‘হৃদ্যতার বন্ধন’ এ নওয়াব ফয়জুন্নেছা হলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মেথুইচিং খেয়াং।

তিনি বলেন, ‘আমি খেয়াং সম্প্রদায়ের প্রথম মেয়ে যে দেশের কোনো পাবলিক ভার্সিটিতে এসেছে। আমি ‘হৃদ্যতার বন্ধন’ প্যানেল থেকে নওয়াব ফয়জুন্নেছা হলে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। নবাব ফয়জুন্নেছা হলে বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী আছেন। যেমন ধরুন বাঙালি, হিন্দু, বড়ুয়া বুড্ডিস্ট, তাছাড়া আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরা আছি যারা সমতল বা পাহাড়ের। শিক্ষার্থীদের মৌলিক চাহিদা নিশ্চিত করার পাশাপাশি বিভেদহীন পরিবেশ গড়ে তুলতে চাই আমরা। তাই প্যানেলে সব পাহাড়ি ছাত্রীগোষ্ঠী থেকে প্রতিনিধি রাখা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এখানে হচ্ছে যে আমাদের জন্য শুধু একটাই হল আছে। ওই হলের সিটগুলো ভাগ হয়ে আছে ৬০ পার্সেন্ট, ৪০ পারসেন্টে। আমরা চাই, যে যার অধিকার প্রশাসন তাকেই দিক। একজনের অধিকার আরেকজন কেড়ে না নিক। আমরা এটা নিশ্চিত করতে চাই।’

তিনি বলেন, ‘কিছু স্যাটেলার আছে বিভিন্ন কারণে আমাদেরকে হয়রানি করে। আমরা চাইবো যে, এই হয়রানিটা যেন কম করা হয়। আমরা কোনো পলিটিক্যাল দল বা প্যানেল নয়, আমরা নন পলিটিক্যাল। আমরা কোনো পলিটিক্সে যেতে চাই না। আমরা স্বতন্ত্রভাবে আমাদের মৌলিক অধিকারটা আদায় করতে চাই। এজন্যই এই নির্বাচনে আসা।’

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গ্রহণ হবে আগামী ১২ অক্টোবর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯০ সালে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চবি, চাকসু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন