Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ বাবা-মেয়ে আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ বাবা-মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।

শুক্রবার দুপুর ২টায় কক্সবাজার বিমানবন্দরে যাত্রী ভবনের গেইটে প্রবেশ করার সময় তল্লাশিতে তারা ধরা পড়েন। তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- যশোরের ইমরুল হোসেন চৌধুরী ওরফে পার্থ (৩৫) ও তার মেয়ে সুরাইয়া আক্তার জেরিন।

মাদকদ্রব্য অধিদপ্তরের দাবি, সারাদেশে একটি ইয়াবা সিন্ডিকেটে রয়েছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য ভিআইপি স্টাইলে চলাফেরা করে। ইয়াবা পাচার করে বিমানে।

মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাবা-মেয়ে বলে স্বীকার করেছে। বাবার কাছ থেকে ১ হাজার ৩০০ ও মেয়ের কাছ থেকে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। প্রায় সময় তারা কক্সবাজার এসে বিমানে করে ইয়াবা নিয়ে যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন