কর্ণফুলী পেপার মিলসে গভীর রাতে অগ্নিকাণ্ড, দুপুরে উৎপাদনে

fec-image

এশিয়ার বৃহৎ কর্ণফুলী পেপার মিলস্ লিঃ এ (কেপিএম) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টা ১০মিনিটে চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলসের উৎপাদনের ২ নম্বর মেশিন চালু অবস্থায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে কেপিএম মিলস এর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কেপিএম কারখানা সূত্র জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ড পুড়ে গেছে পাশাপাশি কিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানা যায়নি।

কেপিএম সিবিএ সভাপতি আ. রাজ্জাক ও সম্পাদক কাজী আবু সরোয়ার জানান, আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত সকল শ্রমিক-কর্মচারী মিলে আগুন নিয়ন্ত্রণে আনি। এবং শনিবার দুপুর ১টায় পুনরায় মেশিনটি উৎপাদনে যায় বলে তিনি জানান। এছাড়া কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত টিম গঠন করেছে জানা যায়।

এদিকে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে পৌঁছায় এবং ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা দুইটি মেশিনের ঘর্ষণে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লেখ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন