কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ দিনে ২ শিশুর মৃত্যু


কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ২দিনে ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেমশীখালী হাজারিয়া পাড়ার কামাল হোসেন এর শিশু কন্যা তাসপিয়া (৪) পুকুরে ডুবে মারা যায় বলে সরকারি হাসপাতালে দায়িত্বরত জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডা. নুসরাত জাহান লিজা জানিয়েছেন।
এছাড়া গতকাল সোমবার বিজয় নামের দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে পানিতে ডুবে। সে দক্ষিণ ধুরুং ইউনিয়নের নাথ পাড়ার সুজন নাথের ছেলে বলে জানা গেছে।
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, কুতুবদিয়া, শিশু মৃত্যু
Facebook Comment
















