কাপ্তাই প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট থেকে মহিলার লাশ উদ্ধার

fec-image

কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বিকাল সাড়ে চারটায় ত্রিশ ঊর্ধ্ব এক অজ্ঞাত মহিলার লাশ টয়লেট থেকে উদ্ধার করে।

বিদ্যালয়ের পিয়ন সাদ্দাম জানান, স্কুল শিক্ষার্থীরা বিদ্যালয়ে খেলাধুলা করার সময় হঠাৎ টয়লেটের ভিতর কিছু একটা দেখতে পায়। সাদ্দাম টয়লেট গিয়ে দেখে মুখমন্ডল থেতলে, রক্ত ও মুখে পোড়া এক মহিলা মৃত পড়ে আছে টয়লেটের ভিতর। পিয়ন বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে বিষয়টি জানান। প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বিকালে লাশ উদ্ধার করে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান, দেখে মনে হয় এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়। তবে এখনো কোন নাম পরিচয় পাওয়া যায়নি। মৃত মহিলার শরীরে কাপড় পরা, কানে দুল, হাতে চুড়ি এবং বোরকা পরিহিত রয়েছে।এখনো কোন নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে কিভাবে মারা গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা বিস্তারিত জানা যাবে বলেও জানান। লাশ কাপ্তাই থানা পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন