কুতুবদিয়ায় আওয়ামীলীগ নেতা আটক


কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম লালা(৫০)কে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আলী আকবর ডেইল ফতেহ আলী সিকদারপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
গত বছর ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে বলে থানার ওসি মো: আরমান হোসেন জানান।
Facebook Comment

















