কুতুবদিয়ায় নিরাপদ করোনায় সংস্পর্শীরা

fec-image

কুতুবদিয়ায় করোনা আক্রান্তের দৌড় ধীরগতি। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কঠোর নিরাপত্তায় বিভিন্নভাবে আক্রান্ত ৯ জন। আর এই আক্রান্তদের অধিকাংশের সংস্পর্শীরা কেউ আক্রান্ত হননি।

কক্সবাজারে নমূনা দেয়া কুতুবদিয়া কৈয়ারবিলের দেলোয়ার হোসেনের করোনা পজিটিভ ছিল। তার আগমণে সংস্পর্শে ৬ জনের নমূনা নেগেটিভ আসে।

উত্তর ধুরুং মগলাল পাড়ার প্রথম করোনা নারী রোগী নাছিমা আক্তারের সংস্পর্শে আসা স্বামী সহ ১০ জনের নমূনা পরীক্ষাও নেগেটিভ হয়।

চট্টগ্রামে গার্মেন্টসের কর্মী করোনা উপসর্গে সেখানে মারাযায়। তার পরীক্ষা পজিটিভ হলেও তার পরিবারের কোন সদস্য আক্রান্ত হয়নি।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে থাকা বাঁকখালী গ্রামের মো: বাবুলের করোনা পজিটিভ হলেও তার সাথে কোয়ারেন্টিনে থাকা ৯ জনের কারোই করোনা ফলাফল পজিটিভ আসেনি।

কুতুবদিয়া থানা থেকে রামু থানায় সদ্য বদলী হওয়া এসআই জয়নাল আবেদীন সেখানে গিয়েই করোনায় আক্রান্ত হন। সতর্কতামূলক তার সংস্পর্শে থাকা আরো অন্তত ১২ জন পুলিশ সদস্যের করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ পর্যন্ত উপজেলায় ৪ শতাধিক নমূনা নেগেটিভ এসেছে।

পুলিশ সদস্য‘সহ ভিআইপিদের প্রায় সবাই করোনামুক্ত। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডাক্তার, স্বাস্থ্য কর্মী, সাংবাদিক, জনপ্রতিনিধিরা এখনো নিরাপদেই আছেন।

এই ধারাবাহিকতা রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কুতুবদিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন