Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে জুনাইদ নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ লা মে) উপজেলার উত্তর ধূরুং নয়াকাটা গ্রামে সকালে পানি ডুবির ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াকাটা গ্রামের আমির হোসেনের পুত্র জুনাইদ বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। এসময় প্রতিবেশীরা দেখে তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগে চিকিৎসক মোহাম্মদ জায়নুল আবেদীন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গত সোমবারও কৈয়্রাবিল বিন্দা পাড়ায় একটি শিশু পানিতে ডুবে গেলে দ্রুত তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়। শিশুটি এখন আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন