কুতুবদিয়ায় ৩৫ চেয়ারম্যানসহ ৩৪২ প্রার্থীর মনোনয়ন জমা


কুতুবদিয়ায় আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষে বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে(১৮ মার্চ) ৬ ইউনিয়নে ৩৫ চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩৪২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জাািনয়েছে।
এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, আ‘লীগের ইয়াহিয়া খাঁন কুতুবীসহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৪৩ জন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, আ‘লীগের মোহাম্মদ আজম সিকদারসহ ৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৩২ জন, লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান আক্তার হোছাইন, মোহাম্মদ রমিজ কুতুবী ও আ‘লীগের রেজাউল করিমসহ ৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন, কৈয়ারবিল ইউনিয়নে চেয়ারম্যান জালাল আহমদ, সাবেক চেয়ারম্যান আ‘লীগের মোহাম্মদ আজমগীর সহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন, বড়ঘোপ ইউনিয়নে চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন, আ‘লীগের আবুল কালাম সহ ৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং আলী আকবর ডেইলে সাবেক চেয়ারম্যান ফিরোজ খাঁন , আ‘লীগের প্রার্থী ইউপি সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার সহ ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার জানান, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা শেষ দিনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শুক্রবার মনোনয়ন পত্র বাছাই, ২৪ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

















