কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী 

fec-image

টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সড়কপথে তিনি রওনা হন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে প্রথমে সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে কৃষিমেলা উদ্বোধন করবেন তারেক রহমান।

প্রথম পর্যায়ে টাঙ্গাইল সদর উপজেলায় ১ হাজার ৪৫৩ জন কৃষক এই কার্ডের সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী ১৫ জন কৃষককে নিজ হাতে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন ও গাছের চারা তুলে দেবেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন