খাগড়াছড়িতে দুই দিনব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

fec-image

খাগড়াছড়িতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ. এস. সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল উদ্যোগে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

এদিন প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টভ্যাল-২০২৪ প্রতিযোগিতায় ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জন করে মোট ৩’শ ২০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ উপলক্ষে আলোচনা সভায় পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষক চম্পা চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, প্রোটিন আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিন না থাকলে আমাদের মেধা ও বুদ্ধি সমৃদ্ধ হবেনা। প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। আমাদের নখ, চুল ও শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য প্রোটিন প্রয়োজন। এছাড়াও রোগ প্রতিরোধের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেককে দৈনিক কিংবা নিয়ম অনুযায়ী প্রোটিন খাওয়া জরুরি। আলোচনা সভার পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন,বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি দেবাশীষ নাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন প্রমুখ।

এছাড়াও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহির (মহুয়া), সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, মনিরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যোগাযোগ ও মিডিয়া উপদেষ্টা সাদ্দাম হোসেন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন