খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


খাগড়াছড়িতে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সকালে জেলা আওয়ামী কার্যালয়ে কোরআন খতম করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর মো. নরুল আজম, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. সৈকত ইসলাম, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সুইচিংথুই মারমাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Facebook Comment

















