খাগড়াছড়িতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবসহ, আইন-শৃংখলা বাহিনী

fec-image

খাগড়াছড়ি সংসদীয় আসনের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট গ্রহণে সব রকমের প্রস্তুুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বিকেলের পর জেলার কয়েকটি স্থানে নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম করা হয়েছে। সেনাবাহিনীর সদর রিজিয়ন থেকে টহল টিমটি বের হয়ে কয়েকটি সড়কে মহড়া দেয়। সেখানে সেনাবাহিনী ছাড়াও বিজিবি ও র্যাবের সদস্যরা অংশ নেন।

দুর্গম এলাকাসহ উপজেলা ও জেলা শহরের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করেছে প্রশাসন। খাগড়াছড়িতে ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিপিডি, ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ৩৭ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২টি টহলদল-সহ নিরাপত্তা বাহিনীর অস্ত্রধারী সদস্য’রা মাঠে থাকবে।

খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রের মধ্যে ৬৮টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নত করা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন