খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

fec-image

খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল, মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা, বন বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য সবারর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন