খাগড়াছড়িতে ২৭টি দল নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

fec-image

তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপি কেজিসি স্পোর্টস (অ-১৪) ক্রিকেট টুর্নামেন্ট। জেলার ইতিহাসে এই প্রথমবারের মতো একসাথে ২৭টি দল অংশ নিচ্ছে এমন প্রতিযোগিতায়।

রবিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে রঙিন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও টুর্নামেন্টের আয়োজক মো. মাহাবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর মো. আব্দুল লতিফ, অনিময় চাকমা, বঙ্গমিত্র চাকমা, মো. শহীদুল ইসলাম সুমন ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন