Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ি জেলার অর্থনৈতিক শুমারী রিপোর্ট ২০১৩ প্রকাশ

img_20161228_121519-copy

খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় পরিচালিত খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্থনৈতিক শুমারী রিপোর্ট ২০১৩ এর প্রকাশনা সেমিনার ও প্রকাশনার মোড়ক উম্মোচনী অনুষ্ঠান বুধবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা পরিসংখ্যান অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

খাগড়াছড়ি জেলা পরিসংখ্যান ব্যুরো উপ পরিচালক এইচএম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রকাশনা রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার (সার্বিক)।

প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স পরিচালক সুদর্শন দত্ত।

অর্থনৈতিক শুমারী খাগড়াছড়ি জেলার অবস্থান চিত্র উপস্থাপন করেন পরিসংখ্যান কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন। প্রকাশনা সেমিনারে সরকারী কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন