খাগড়াছড়ি পৌরসভা-কেডিএফ বিতর্ক প্রতিযোগিতা সোমবার

সিনিয়র রিপোর্টার:

প্রথমবারের মতো বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম (কেডিএফ)। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার খাগড়াছড়ি পৌরসভা-কেডিএফ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারটি দল অংশগ্রহণ করবে। এমনটাই জানিয়েছেন খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম (কেডিএফ)‘র সভাপতি মো. দুলাল হোসেন।

সোমবার সকাল ৯টার সময় খাগড়াছড়ি পৌরসভা অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা। তথ্য নিশ্চিত করে খাগড়াছড়ি ডিবেটিং ফোরাম-কেডিএফ‘র উপদেষ্ঠা সাংবাদিক প্রদীপ চৌধরী বলেন, বিতর্ককে প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার কাজ শুরু হবে এ প্রতিযোগিতা থেকে। এ জন্য যা যা করণীয় সবকিছুই করা হবে।

বিকালে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষুদে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান খাগড়াছড়ি পৌর সভার মেয়র মো. রফিকুল আলম। মাটিরাঙ্গা ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুজিবুর রহমান ভূইয়া সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন