Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

খাগড়াছড়ি বঙ্গমাতা-বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খাগড়াপুর ও খবং পুড়িয়া চ্যাম্পিয়ন

1482154_832204060207216_124085397_n

সিনিয়র স্টাফ রিপোর্টার :

খাগড়াছড়িতে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে খাগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্টে দক্ষিণ খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম। রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।

বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে দক্ষিণ খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তুষিতা চাকমা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচিং মারমা। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছে খাগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শেফালী চাকমা ও খবং পুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচিং মারমা।

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো: মাসুদ ও খেলায় অংশ গ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পৌরসভাধীর ১৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণের মধ্য দিয়ে গত ৪ জুন শুরু হয় বঙ্গমাতা শেখ ফুজলাতুন্নেছা মুজিব সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট এবং বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নাামেন্ট।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন