খামেনি হত্যাকাণ্ডে স্পষ্টভাবে যা বললেন পুতিন

fec-image

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এই হত্যাকাণ্ডকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  পুতিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড “নিষ্ঠুর ও নৈতিকতার পরিপন্থী” ।

রবিবার (১ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর কাছে সমবেদনা জানিয়েছেন। তিনি এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন।

তিনি খামেনির মৃত্যুকে “মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড” হিসেবে অভিহিত করেছেন।

রাশিয়ার এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মস্কো দীর্ঘদিন ধরে তেহরানের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান, যুদ্ধ, রাশিয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন