দীঘিনালার বাবুছড়ায় 

গাছ কেটে সড়কে ব্যারিকেড : ইউপিডিএফের বিরুদ্ধে অভিযোগ

fec-image

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া বাজার হতে। বাবুছড়া কলেজের সামনে ও কয়েকটি স্থানে সড়কের উপর গাছ কেটে ব্যারিকেড দিয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকাল ৩ টার পর এ অবস্থার সৃষ্টি করে। অবরোধকারীদের আড়ালে ইউপিডিএফ বিশৃঙ্খলা সৃষ্টিতে এ কাজ করছে।

জানা যায়, জেলার বড়ধম আনসার ক্যাম্পের সামনে সহ আরো বেশ কয়েকটি স্হানে অবরোধকারীরা দেশীয় বড় বড় ফলজ আম গাছসহ বিভিন্ন প্রজাতের গাছের গুড়ি ফেলে। এ ধরণের ঘটনায় শান্ত এলাকাকে অশান্ত করার পায়তারা করছে ইউপিডিএফ।

স্থানীয় সুত্রে জানায়, সড়কে বিভিন্ন প্রজাতির ফলের গাছ কাটার ফলে একদিকে যেমন এলাকাবাসী খাদ্য পুষ্টি হতে বঞ্চিত হচ্ছে অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বাভাবিক কার্যক্রমও ব্যাঘাত ঘটছে। তাছাড়া শারদীয় দুর্গাপূজাতে দায়িত্ব পালনে বাঁধাগস্থ এবং আইন শৃঙ্খলা চরম ভাবে অবনতির আশংকা দেখা দিয়েছে। চলাচলে বিঘ্ন ঘটছে এলাকাবাসী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন