গাজায় ইসরাইলের হামলায় নিহত আরো ৮০ ফিলিস্তিনি

fec-image

চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী আকস্মিক বিমান হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দুই হাজার ৪০০ জন আহত হন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যা যুদ্ধে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে বলে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটির প্রথম দিন রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়।

এতে আরো বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় আরো ৩০৫ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ফলে ইসরাইলি আক্রমণে মোট আহতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪০০ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।’

চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী আকস্মিক বিমান হামলা শুরু করে। হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় দুই হাজার ৪০০ জন আহত হন।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় যুদ্ধের জন্য ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন