গুইমারায় অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক


খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সেনা ক্যাম্প কর্তৃক ১১ আগস্ট ২০২৫ রাত ১১টায় গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার সিন্দুকছড়ি-জালিয়াপাড়া রাস্তা থেকে ইউপিডিএফ (প্রসীত) দলের একজন চাঁদা কালেক্টরকে আটক করা হয়।
তার নাম কালইপা ত্রিপুরা। বয়স আনুমানিক ৩৫ বছর। তাকে অস্ত্রসহ আটক করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে ছিল- ১টি দেশি লং গান এলজি, ১টি কার্তুজ, ১টি বাটন মোবাইল ফোন।
পরবর্তীতে তাকে গুইমারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। বর্তমানে থানা কর্তৃক আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাপ্রবাহ: পার্বত্যনিউজ রিপোর্ট
Facebook Comment

















