ঘুমধুম থেকে অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে ইউনিয়নের তুমব্রুর পশ্চিমকুল খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর সূত্রে খবর পেয়ে এসআই মো. ইউনুসের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল বিজিবি’র তুমব্রু বিওপি সংলগ্ন খাল থেকে ভাসমান এক অজ্ঞাত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির অনুমান বয়স ৩২ বছর হবে বলে ধারণা করা হয়। উদ্ধার মৃতদেহটির তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহটি ফুলে যায় এবং অর্ধগলিত ছিল।
ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান, পুলিশের এ কর্মকর্তা।

















