চাঁদ দেখা যায়নি, দেশে শুক্রবার থেকে রোজা শুরু

fec-image

দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

তাই ২৩ মার্চ শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে।

আগামি শুক্রবার (২৪ মার্চ) পবিত্র রমজান মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে বুধবার কোথাও ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি।

এ কারণে বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামি ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

সভায় ১৪৪৪ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চাঁদ, দেখা, দেশে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন