চেক রিপাবলিককে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু দক্ষিণ কোরিয়ার

fec-image

এশিয়ার ফুটবলের অন্যতম শক্ত প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সেরাটা আবারও দেখালেন তারা। জয় দিয়েই শুরু হলো তাদের বিশ্বকাপ মিশন।

শুক্রবার ( ১২ জুন ) সকালে মাঠে নেমেই এক রুদ্ধশ্বাস মুহূর্ত উপহার দিল ফুটবল বিশ্বকে। চেক রিপাবলিকের বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই প্রতিরোধ আর আক্রমণের মিশেলে খেলা চালিয়ে যায় কোরিয়া। তবে কয়েকচটি সহজ সুযোগ হাতছাড়া করলেন কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। কিন্তু শেষ দিকের দারুণ দুই সেভে তিন পয়েন্ট ঘরে তুলতে দুর্দান্ত ভূমিকা রাখলেন তাদের গোলরক্ষক কিম সিউং-গিউ।

শেষ পর্যন্ত কোরিয়ার আক্রমণের মুখে ধরাশায়ী হয় চেক, ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।

তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে, এর আগে, গোল করে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। কিন্তু সেই ব্যবধান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেকিয়া। ৮ মিনিটের ব্যবধানেই ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান। চেকের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও ডিফেন্ডারদের এগিয়ে আসতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান।

৮০ মিনিটে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন ও ইয়ন গুই। আর তার সেই গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চেক রিপাবলিক, দক্ষিণ কোরিয়া, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন