ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার

fec-image

ঢাকার দু’টিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন যুগ্মসচিব মাহবুবা আইরিন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু,সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান,গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫(ক) এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে এসব ব্যক্তিদের করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামে পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, নিয়োগ দেওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০১৪- এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন