ফলোআপ

জাপার কার্যালয়ে আগুন, অ্যাকশনে পুলিশ

fec-image

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল বিক্ষোভকারী।

শুক্রবার রাত সোয়া ৭টার দিকে মিছিল থেকে ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। একইসঙ্গে আগুন নেভাতেও কাজ করছে।

বর্তমানে জাতীয় পার্টির নেতাকর্মী ও বিক্ষোভকারীরা জাপা কার্যালয়ের দুই প্রান্ত থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এতে কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন