কুতুবদিয়া প্রেসক্লাব সভাপতি ছোটনকে সংবর্ধনা


কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ, ন, ম শহীদ উদ্দিন ছোটন বড়ঘোপ ইউনিয়ন পরিষদে সাড়ে ৩ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় সংবর্ধনা দিয়েছে নাগরিক সংবর্ধনা আয়োজন কমিটি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা শাহজাদা মাওলানা মনিরুল মন্নান আল মাদানী আল কুতুবীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফরিদুল আলম।
এসময় সংবর্ধিত চেয়ারম্যান আ ন ম শহীদ উদ্দিন ছোটন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ছাত্রনেতা, সংগঠক, পেশাজীবীরা বক্তব্য রাখেন।
এর আগে চেয়ারম্যানের বিপুল সংখ্যক সমর্থক-শ্রমজীবীরা সজ্জিত ঘোড়ার গাড়ীযোগে সংবর্ধিত চেয়ারম্যানকে বড়ঘোপ স্টীমারঘাট থেকে বরণ করে নিয়ে আসেন সভাস্থলে।

















