জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা


আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে জাদুঘরের সামনে জুলাই শহীদদের স্মরণে নির্মিত প্রতীকী সমাধির সামনে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এই প্রতীকী সমাধির এপিটাফে লেখা রয়েছে- “দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন, সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন।”
এই প্রতীকী সমাধির পাশে গত ১৬ বছরে ফ্যাসিবাদের নির্যাতনের শিকার সকল শহীদের নাম সমাধিস্থল ঘিরে তৈরি হওয়া মার্বেল পাথরে উৎকীর্ণ থাকবে। যেহেতু মুসলিম ধর্মের ক্ষেত্রে কবর প্রযোজ্য সেহেতু অন্য ধর্মের শহীদের সম্মানে তৈরি হচ্ছে ধর্মীয় রীতি মেনে মেমোরিয়াল ভেতরে বিশেষ কর্নার।
পরে ৫ আগস্টের এই পোস্টটিকে ঘিরে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়। অন্য ধর্মের শহীদদের সঙ্গে ‘শহীদ’ শব্দটি যুক্ত না করায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে এবং ফ্যাসিবাদী শাসনামলে নির্যাতনের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, তাঁরা প্রত্যেকেই সরকারের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ।
তবুও বিভ্রান্তি সৃষ্টি হবার ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিভ্রান্তি দূর করতে পোস্টটি সংশোধন করা হলো। একই সঙ্গে বিষয়টি নিয়ে কোন মহল যাতে অতিরঞ্জিত করে ভুল তথ্য না ছড়ায় সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি।
সূত্র : প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্ট থেকে

















