Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক কারবারী নিহত

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফে বন্দুকযুদ্ধে শীর্ষ এক মাদক কারবারী নিহত হয়েছে। নিহতের নাম মো.শামশুল প্রকাশ বার্মায়া শামশু।

সোমবার(২১ জানুয়ারি)ভোরে টেকনাফ হ্নীলা ইউয়নের দমদমিয়া এলাকায় তাকে নিয়ে ইয়াবা উদ্ধারের জন্য গেলে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

২১ জানুয়ারি সকালে এ তথ্য জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস।

শামশুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা মাদক কারবারী এবং তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শামশু  হ্নীলা পূর্ব সিকদার পাড়া এলাকার মো.হোসেনর ছেলে। তার পূর্ব পুরুষ মিয়ানমারে।

পুলিশের ভাষ্যমতে, রবিবার শামশুকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তাঁর কাছে ইয়াবা মজুদ আছে। পরে রাতে তাকে নিয়ে পুলিশের  একটি টিম টেকনাফের দমদমিয়া চেকপোস্ট সংলঘ্ন কাছাকাছি এলাকায় ইয়াবা উদ্ধারে গেলে শামশুর দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও ৪০ রাউন্ড গুলি চালায়। পরে তারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শামশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।  এরা হলেন, এসআই রাসেল, এএসআই মো. ফয়েজ ও মো. আমির। তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি জানান, ইয়াবা অভিযানে গোলাগুলিতে এক শীর্ষ ইয়াবা কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, ২টি দেশীয় তৈরী বন্দুক ও ১২ রাউন্ড গুলি এবং গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে। লাশ কক্সবাজার মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ, বন্দুকযুদ্ধ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন