Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

টেকনাফে ৭২ হাজার ২৯০ পিস ইয়াবাসহ আটক ২

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া থেকে ৭২ হাজার ২৯০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার নাইট্যং পাড়ার নুর মোহাম্মদের স্ত্রী ইয়াছমিন আক্তার (৩৩) ও তার পাচার সহযোগী জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. হাশেম (৩৫)।

র‌্যার-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ইয়াসমিন আক্তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তিনি পাচার কাজে ব্যবহার করেন রোহিঙ্গা নাগরিকদের। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানায় সোর্পদ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, আটকদেরসহ বাড়ীর মালিক মো: আলমকে পলাতক আসামী করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন