ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা শুরু

fec-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ৪টার মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন তাদের ভোট নেওয়া হয়।

ডাকসু নির্বাচনের জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।

এবার ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়।

সকাল থেকেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রের সামনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল নজরকাড়া।

ভোট শুরুর পর আচরণবিধি লঙ্ঘনসহ দু-একটি অভিযোগ উঠলেও নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হওয়ায় উৎসব আমেজে শেষ হয়েছে ভোটগ্রহণ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ডাকসু, ডাকসু নির্বাচন, ঢাবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন