ঢাকাস্থ খাগড়াছড়ি ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মো. আল আমিন, পার্বত্যনিউজ:
ঢাকাস্থ খাগড়াছড়ি জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক টনি ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। তেঁজগাও কলেজের অন্যান্য ছাত্রদল কর্মীদের সাথে রাস্তায় অবস্থানকালে তাকে আটক করা হয়। এখন পর্যন্ত তাঁর সাথে কাউকে দেখা করতে করতে দেয়নি পুলিশ।
ঢাকাস্থ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। একটি গনতান্ত্রীক আন্দোলন কর্মসূচি ও বিরোধী দলের রাজনীতির সাথে জড়িত থাকার অপরাধে সরকারের প্রতিহিংসামূলক দমনপীড়নের নির্মম উদাহরন টনি ত্রিপুরা। আমরা অবিলম্বে টনি ত্রিপুরা সহ আটককৃত সকল ছাত্রদল নেতাকর্মীদের মুক্তি দাবী করছি।’
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি, সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞ্যাপন করেছেন এবং টনি ত্রিপুরার মুক্তির জন্য জেলা বিএনপি প্রয়োজনীয় সবকিছু করবে বলে জানিয়েছেন।
এদিকে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি কামাল উদ্দীন দীপ্ত ও ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরমান আরিফ ও যুগ্ন সম্পাদক আব্বাস উদ্দীন পৃথক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে টনি ত্রিপুরার মুক্তি দাবী করেছেন।


















